Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভদ্রেশ্বর পুরসভার  চেয়ারম্যান খুনে   মূল অভিযুক্তের   জামিন খারিজ

ভদ্রেশ্বর পুরসভার  চেয়ারম্যান খুনে   মূল অভিযুক্তের   জামিন খারিজ
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায় খুনে মূল অভিযুক্ত বাবান যাদবের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার রাজ্যের আপত্তিতে এই সংক্রান্ত মামলায় জামিন খারিজের পাশাপাশি, নিম্ন আদালতকে দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতেও নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। 
Advertisement
২০১৭ সালের ২১ নভেম্বর মনোজ উপাধ্যায়কে গুলি করে খুন করা হয়। ঘটনার তদন্তে নেমে সিআইডি উত্তরপ্রদেশের ফিরোজাবাদ থেকে রাজু কুমার শা, বাবান যাদব এবং প্রভু নারায়ণ চৌধুরী নামে তিনজনকে গ্রেপ্তার করে। যাদের মধ্যে অন্যতম বাবান অন্যতম মূল আসামি বলে এদিন আদালতে দাবি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দেবব্রত চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, নিম্ন আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া শেষের দিকে। এই অবস্থায় আসামি জামিন পেয়ে গেলে বিচারে তার প্রভাব পড়বে। যদিও আবেদনকারীর তরফে আইনজীবী রণদেব সেনগুপ্ত জানান, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত সাত বছরেও বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তাই তার জামিন মঞ্জুর করুক আদালত। যদিও জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। 
Advertisement
সম্পর্কিত সংবাদ