Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ভবানীপুরের

চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ভবানীপুরের
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতিষ্ঠা: ১৯১০ সাল।

Advertisement

ইতিহাস: ভবানীপুর ক্লাবের ফুটবল ইতিহাস বেশ গৌরবের। ১৯৪৮ সালে আইএফএ শিল্ড রানার্স হয় তারা। অতীতে ডুরান্ড, বরদলুইয়ের মতো টুর্নামেন্টে বহু অঘটন ঘটিয়েছে এই ক্লাব। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ছাড়পত্র পায় ২০১১ সালে। প্রথম বছর থেকেই তারা ময়দানে দাগ কাটে। গত মরশুমেও তারা চ্যাম্পিয়নশিপের দৌড়ে ছিল। এবারও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য ক্লাব কর্তাদের।     
উল্লেখযোগ্য ফুটবলার: এবারের দলও যথেষ্ট অভিজ্ঞ। সামাদ আলি মল্লিক, শেখ ফৈয়াজ, অরিজিৎ বাগুই, শঙ্কর রায়, প্রিয়ান্ত সিংয়ের মতো পরিচিত মুখ রয়েছেন স্কোয়াডে। এছাড়াও আই লিগে খেলা বেশ কিছু ফুটবলারকে সই করানো দলের দায়িত্বে নাইজেরিয়ান কোচ সৈয়দ রমন। 
কোচের মন্তব্য: ভবানীপুর চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে। দলে অভিজ্ঞ ফুটবলারের সংখ্যা অনেক। সকলেই নিজের দায়িত্ব জানে। তাছাড়া প্রস্তুতিও যথেষ্ট ভালো হয়েছে। 
সেরা পারফরম্যান্স: ২০২২ সালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে ওঠে ভবানীপুর। গত মরশুমে সুপার সিক্সে তৃতীয় স্থানে শেষ করে তারা। 
লক্ষ্য: কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া। 

Advertisement
সম্পর্কিত সংবাদ