Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ভরতনাট্যম চর্চা

বেহালা শরৎ সদনে ঠাকুরপুকুর চিদানন্দ ডান্স অ্যাকাডেমি আয়োজিত ‘অঙ্কুরণ’ হয়ে উঠল ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের এক মনোজ্ঞ সন্ধ্যা।

ভরতনাট্যম চর্চা
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেহালা শরৎ সদনে ঠাকুরপুকুর চিদানন্দ ডান্স অ্যাকাডেমি আয়োজিত ‘অঙ্কুরণ’ হয়ে উঠল ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের এক মনোজ্ঞ সন্ধ্যা। বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের পরিবেশনায় ভরতনাট্যমের শাস্ত্রীয় সৌন্দর্য, শৃঙ্খলা ও অভিব্যক্তির সার্থক প্রকাশ দর্শককে মুগ্ধ করে। নৃত্যের আঙ্গিক, লয়-তাল এবং ভাবপ্রকাশের সমন্বয়ে প্রতিটি নিবেদন ছিল পরিমিত ও পরিশীলিত। সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল ‘মহিষাসুরমর্দিনী’। দেবী দুর্গার অসুরবিনাশিনী রূপকে কেন্দ্র করে নির্মিত এই নৃত্যনাট্যে পৌরাণিক কাহিনির শক্তি ও নান্দনিকতা সুন্দরভাবে ফুটে ওঠে। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও কোরিওগ্রাফিতে প্রেরণা গঙ্গোপাধ্যায়। ভরতনাট্যমের শাস্ত্রীয় রীতিনীতিকে অক্ষুণ্ণ রেখে আধুনিক মঞ্চ-উপস্থাপনার সঙ্গে তাঁর সংযত সমন্বয় প্রশংসনীয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ