Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিআইপিদের জন্য রাস্তা আটকে রাখা যাবে না, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

ভিআইপিদের জন্য রাস্তা আটকে রাখা যাবে না, সাফ জানালেন মুখ্যমন্ত্রী
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমি কোন হরিদাস পাল যে, আমার নিরাপত্তার জন্য রাস্তায় গাড়ি আটকে থাকবে, মানুষ আটকে থাকবে? এগুলি চূড়ান্ত অপছন্দ করি। আমাদের রাজ্যে কোনও ভিআইপির জন্য রাস্তা আটকে থাকবে না। সোমবার ‘চিকিৎসার আর এক নাম সেবা’ শীর্ষক কনভেনশনে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুধুমাত্র ক্রসিংয়ের সময় একটু সতর্ক থাকতে হবে পুলিসকে। সেজন্য দরকার হলে ওয়াচ টাওয়ার করতে হবে। কিন্তু ভিআইপিদের জন্য কোনও রাস্তায় অন্য কোনও গাড়িকে আটকে রাখা যাবে না। এদিন চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেন মমতা। বলেন, আপনারা আমাদের গর্ব। আপনাদের মানুষ ভগবান ভাবে। শুধু অনুরোধ, রাজ্য ছেড়ে বিদেশে যাবেন না। মেডিক্যাল কলেজগুলির যে কোনও সমস্যায় অধ্যক্ষরা প্রয়োজনে মুখ্যসচিব মনোজ পন্থকে জানাতে পারেন বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্যালাইন কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে স্বাস্থ্যকর্তাদের বলেন, অবশ্যই প্রতি তিনমাস অন্তর ওষুধের ‘স্টক’ পরীক্ষা করবেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ