Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফুটবলারদের চাপমুক্ত রাখাই লক্ষ্য অস্কারের, ‘দীপক জ্যোতি’ সম্মান পাচ্ছেন বাইচুং-ঋতুপর্ণারা

চৈত্রের শুরুতেই গুমোট গরম ইস্ট বেঙ্গল শিবিরে। হার ও ড্রয়ের ধাক্কায় জেরবার লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। তা সত্ত্বেও ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রেখেছে।

ফুটবলারদের চাপমুক্ত রাখাই লক্ষ্য অস্কারের, ‘দীপক জ্যোতি’ সম্মান পাচ্ছেন বাইচুং-ঋতুপর্ণারা
  • ২১ মার্চ, ২০২৬ ২৩:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  চৈত্রের শুরুতেই গুমোট গরম ইস্ট বেঙ্গল শিবিরে। হার ও ড্রয়ের ধাক্কায় জেরবার লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। তা সত্ত্বেও ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রেখেছে। এবার স্প্যানিশ কোচের  মর্যাদা রক্ষার পালা। সোমবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে নামবে মশাল বাহিনী। তার আগে ফুটবলারদের চাপমুক্ত রাখতে শুক্রবার অনুশীলনে ছুটি দিয়েছিলেন স্প্যানিশ কোচ। শনি ও রবিবার হবে মিনি ডার্বি জয়ের চূড়ান্ত মহড়া। যে কোনও প্রকারে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে মরিয়া তিনি। 

Advertisement

চলতি মরশুমে পরিকল্পনামাফিক দল গড়েছে ইস্ট বেঙ্গল। কিন্তু কোচ অস্কারের একবগ্গা স্ট্র্যাটেজিতে সেই দল সোনা ফলাতে ব্যর্থ। ডুরান্ড, আইএফএ শিল্ড ও সুপার কাপে ফিরতে হয়েছে জয়ের দোরগোড়া থেকে। হতাশ সমর্থকরা আইএসএলে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল। শুরুটা জয় দিয়েই হয়েছিল বিপিন সিংদের। যার অন্যতম কারিগর মাঝমাঠের মিগুয়েল। কিন্তু দুই ম্যাচ গড়াতেই ব্রাজিলিয়ান মিডিও প্রতিপক্ষের জালে আটকে পড়েছেন। প্ল্যান বি’ও নেই স্প্যানিশ কোচের ভাঁড়ারে। আর তারই খেসারত দিতে হয়েছে পয়েন্ট খুইয়ে। পাশাপাশি কেভিন সিবলের অনুপস্থিতিতে লাল-হলুদ রক্ষণও যথেষ্ট নড়বড়ে। ৫ ম্যাচে ইতিমধ্যেই ৫টি গোল হজম করতে হয়েছে প্রভসুখন গিলকে। তাই জিকসনের জায়গায় মার্তণ্ড রায়নাকেও তৈরি রাখছেন স্প্যানিশ কোচ। রক্ষণের আগল শক্ত হলে আক্রমণের চাপ বাড়ানোর আত্মবিশ্বাস পাবে ইস্ট বেঙ্গল। 
এদিকে,  ২২ মার্চ ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাণপুরুষ দীপক (পল্টু) দাসের ২৫তম প্রয়াণ দিবস। ফি বছর এই দিনটি পালন করে মশাল বাহিনী। এবারও ধনধান্য অডিটোরিয়ামে ‘দীপক জ্যোতি’ সম্মানের আযোজন করেছে লাল-হলুদ ক্লাব। সম্মান জানানো হবে ব্যারিস্টার জয়ন্ত মিত্র, ডাক্তার রাজা ধর, শিল্পপতি সমিত রায়, প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ