Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ভিড় সামলাতে

ভিড় সামলাতে
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রিমিয়ার হয়েছিল পেদরো আলমোদোভারের ছবি ‘দ্য রুম নেক্সট ডোর’। এই ছবিটিই রবিবার নন্দন প্রেক্ষাগৃহে দেখানো হয়। আলমোদোভারের ছবি দেখার জন্য সিনেপ্রেমীদের লাইন পড়েছিল দিগন্ত বিস্তৃত। সিনেপ্রেমীদের ভিড় কেমন হতে পারে, গত বছর অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ তা দেখিয়েছিল। তাই এদিন পুলিস বাড়তি সতর্ক ছিল। নন্দনের মূল ফটকের সামনে বসানো হয় ব্যারিকেড। সেই নিয়েই পুলিসের সঙ্গে সিনেপ্রেমীদের বচসা বাঁধে। এদিন জব্বর প্যাটেলের একটি সেমিনার আয়োজিত হয় শিশির মঞ্চে।
Advertisement
সম্পর্কিত সংবাদ