Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো সিমকার্ড বিক্রির বড় চক্র ফাঁস

ভুয়ো সিমকার্ড বিক্রির বড় চক্র ফাঁস
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিসের সাইবার থানার গোয়েন্দারা। বাগুইআটি থানার কেষ্টপুর, বেলেঘাটা থানা, হাবড়া এবং রামপুরহাটে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে তারা। ধৃতরা হল, অনির্বাণ সাহা,  দেবলীনা চক্রবর্তী,  রিপন সাহা এবং শোভন দেবনাথ। ধৃতদের কাছ থেকে গোয়েন্দারা ২৩৭টি ভুয়ো সিমকার্ড, ৮টি মোবাইল, ৫টি বায়োমেট্রিক মেশিন উদ্ধার করেছেন। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের দেওয়া তালিকা অনুসারে, এরাজ্য থেকে সবচেয়ে বেশি ভুয়ো সিমকার্ড সংগ্রহ করেছেন এই দেবলীনা চক্রবর্তী।’ লালবাজার জানিয়েছে, এই বিপুল পরিমাণ ভুয়ো সিমকার্ড দেশজুড়ে সাইবার জালিয়াতদের হাতে তুলে দিত এই চক্রের সদস্যরা। যার সাহায্যে সাইবার দুষ্কৃতীরা ডিজিটাল অ্যারেস্ট, বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণা চালাচ্ছে দেশজুড়ে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ