বেঙ্গালুরু: ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে বিপাকে বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। এই ঘটনায় অভিযুক্তদের তালিকায় নাম আছে স্থানীয় কয়েকটি নিউজ পোর্টালেরও।
Advertisement
গত ৭ নভেম্বর নিজের এক্স হ্যান্ডেলে একটি নিউজ পোর্টালের লিঙ্ক শেয়ার করেছিলেন তেজস্বী। খবরে বলা হয়েছিল, হাভেরি জেলায় এক কৃষকের জমি দখল করেছিল ওয়াকফ বোর্ড। যার জেরে ওই কৃষক আত্মঘাতী হন। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও সংখ্যালঘু বিষয়কমন্ত্রী বি জেড জামির আহমেদ খানকে ট্যাগ করে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির এই তরুণ নেতা।
পরে জানা যায় খবরটি ভুয়ো। এই প্রসঙ্গে জেলার পুলিস সুপার জানিয়েছিলেন, ঋণ এবং চাষ করে লোকসান হওয়ায় ২০২২ সালের ৬ জানুয়ারি আত্মঘাতী হন ওই কৃষক। এর সঙ্গে ওয়াকফ বোর্ডের কোনও যোগ নেই। তার পরে তেজস্বী তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টটি মুছে ফেললেও বিতর্ক থামেনি। দাভেরি জেলা পুলিসের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় সাংসদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে । যে সমস্ত পোর্টালে এই খবর প্রকাশিত হয়েছিল তাদের নামও এফআইআরে আছে।