Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো এনআরআই সার্টিফিকেট দিয়ে ডাক্তারিতে ভর্তি, অভিযান ইডির

ভুয়ো এনআরআই সার্টিফিকেট দিয়ে ডাক্তারিতে ভর্তি, অভিযান ইডির
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো এনআরআই সার্টিফিকেট ব্যবহার করে ডাক্তারিতে ভর্তির তদন্তে বৃহস্পতিবার একযোগে কলকাতা, কাকদ্বীপ, উত্তর ২৪ পরগনা সহ মোট ছ’টি জেলায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক জাল নথি ও ব্যাঙ্ক লেনদেনের কাগজপত্র। এগুলি খতিয়ে দেখার কাজ চলছে।
Advertisement
এনআরআই না হয়েও ভুয়ো সার্টিফিকেট জমা করে এই কোটায় ডাক্তারিতে ভর্তি হয়েছেন কেউ কেউ। এই নিয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ হয়। দেশজুড়ে এর নেটওয়ার্ক ছড়িয়ে থাকায় তদন্তভার নেয় ইডি। এই রাজ্যের কারা কারা এভাবে ডাক্তারিতে পড়ছেন, তাঁদের তালিকা তৈরি করে। দেখা যায়, এর পিছনে একটি চক্র রয়েছে। যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে এই সার্টিফিকেট ইস্যু করছে, সেই সব জায়গায় তল্লাশি চালিয়ে বেশকিছু নথি উদ্ধার হয়। দেখা যায়, তাদের হাতে আসা প্রার্থী তালিকার সঙ্গে উদ্ধার হওয়া নথির মিল রয়েছে। তার ভিত্তিতে এদিন সংশ্লিষ্ট পড়ুয়াদের বাড়িতে সকাল থেকে তল্লাশি শুরু হয়। কীভাবে তাঁরা এই জাল সার্টিফিকেট জোগাড় করেছিলেন এবং টাকা পেমেন্ট হয়েছিল কীভাবে, তা জানতে চাওয়া হয়। সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি পরীক্ষা করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তাঁদের পেশা বা ব্যবসা কী, এই নিয়ে খোঁজখবর নেওয়া চলে। সকলেরই বক্তব্য রেকর্ড করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ