Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো ভোটার খুঁজতে পথে মন্ত্রী তাজমুল

ভুয়ো ভোটার খুঁজতে পথে মন্ত্রী তাজমুল
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার তালিকা যাচাই করতে রাস্তায় নামলেন হরিশ্চন্দ্রপুর এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। রবিবার সকাল থেকেই তিনি নিজের গ্রাম পঞ্চায়েত এলাকা মহেন্দ্রপুরের বিভিন্ন বুথ ঘুরে দেখেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন  দলীয় কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে ভোটার কার্ড মিলিয়ে দেখেন মন্ত্রী। পাশাপাশি মোবাইলে নির্বাচন কমিশনের পোর্টাল থেকেও ভোটার তালিকা এবং ভোটার কার্ড সরাসরি মেলান তিনি। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপি রাজ্যে ভুয়ো ভোটার তালিকা তৈরি করতে শুরু করেছে। তার প্রমাণ মিলেছে একাধিক ক্ষেত্রে। তারপরেই নেতা, কর্মী ও বিধায়কদের নেত্রী নির্দেশ দিয়েছেন নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা যাচাই করতে। সেই নির্দেশ মেনেই মন্ত্রী ভোটার তালিকা যাচাই করার অভিযান শুরু করলেন। তাজমুল বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের ভোটার কার্ড তালিকার সঙ্গে মিলিয়ে দেখব। ১০ দিন ধরে এই কর্মসূচি চলবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ