Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো ভোটার খুঁজতে আজ থেকে সাফাই অভিযান  

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ইসলামপুরে ভুয়ো ভোটারের খোঁজে নামল তৃণমূল কংগ্রেস। এ নিয়ে প্রস্তুতি বৈঠক হয়েছে। রবিবার থেকে ভোটার লিস্ট ‘সাফাই অভিযান’ শুরু হচ্ছে।

ভুয়ো ভোটার খুঁজতে আজ থেকে সাফাই অভিযান
 
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ইসলামপুরে ভুয়ো ভোটারের খোঁজে নামল তৃণমূল কংগ্রেস। এ নিয়ে প্রস্তুতি বৈঠক হয়েছে।  রবিবার থেকে ভোটার লিস্ট ‘সাফাই অভিযান’ শুরু হচ্ছে। শনিবার দুপুরে তৃণমূলের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেনের বাড়িতে বুথ, অঞ্চল নেতৃত্বর বৈঠক হয়। বৈঠকের মধ্য দিয়ে কর্মসূচির ঘোষণা করা হয়। জাকির বলেন, রবিবার থেকে সমস্ত বুথ ও অঞ্চল নেতৃত্ব নিজ নিজ এলাকায় ভোটার তালিকা ধরে বাড়ি বাড়ি মিলিয়ে দেখবে। সন্দেহজনক কিংবা ভুয়ো ভোটারের নাম থাকলে তালিকা তৈরি করে ব্লক নেতৃত্বের কাছে জমা করব। সমস্ত বুথ ও অঞ্চলের রিপোর্ট সংগ্রহ করে আমরা জেলা নেতৃত্বের কাছে জমা করব। ১০দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে। এদিনের বৈঠকে ব্লক সহ সভাপতি কামালউদ্দিন, সুজালির অঞ্চল সভাপতি আবদুস সাত্তার, যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুন সহ অনেকে উপস্থিত ছিলেন। দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিষয়টি নিয়ে শনিবার জেলায় বৈঠক হয়েছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ