Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো ভোটার ধরতে পথে নামল যুব তৃণমূল

ভুয়ো ভোটার ধরতে ভোটার লিস্ট খতিয়ে দেখতে এবার মুর্শিদাবাদ জেলায় পথে নামল যুব তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকার স্ক্রুটিনির পাশাপাশি মানুষের সঙ্গে কথা বলে, তাঁদের দাবিদাওয়া শুনলেন তাঁরা। সরকারি প্রকল্পগুলি সঠিকভাবে পাচ্ছে কিনা, তাও খোঁজ নেন তৃণমূল নেতারা।

ভুয়ো ভোটার ধরতে পথে নামল যুব তৃণমূল
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভুয়ো ভোটার ধরতে ভোটার লিস্ট খতিয়ে দেখতে এবার মুর্শিদাবাদ জেলায় পথে নামল যুব তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকার স্ক্রুটিনির পাশাপাশি মানুষের সঙ্গে কথা বলে, তাঁদের দাবিদাওয়া শুনলেন তাঁরা। সরকারি প্রকল্পগুলি সঠিকভাবে পাচ্ছে কিনা, তাও খোঁজ নেন তৃণমূল নেতারা। বহু ভোটার নামের বানান ও বয়স ভুল আছে বলেই অভিযোগ জানিয়েছেন। বুধবার সকাল থেকেই বহরমপুর পূর্ব ব্লকের মদনপুর গ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন বহরমপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি আসিফ আহমেদ সহ অন্যান্যরা।  
Advertisement
আসিফ সাহেব বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার থেকেই মুর্শিদাবাদ জেলাজুড়ে যুব কংগ্রেস পথে নেমেছে। মদনপুর গ্রামে আমরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভোটার তালিকা খতিয়ে দেখলাম। 
এদিন ভুয়ো ভোটার না পেলেও, বহু মানুষের ভোটার কার্ডে এবং ভোটার তালিকায় নামের বানান ভুল আছে। কারও বয়স ভুল আছে। এগুলি যাতে দ্রুত ঠিক করা যায়, সেটা আমরা দলকে জানিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করব।
Advertisement
সম্পর্কিত সংবাদ