Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগনানে অগ্নিকাণ্ড, আরও ১ জনের মৃত্যু

বাগনানে অগ্নিকাণ্ড, আরও ১ জনের মৃত্যু
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,, উলুবেড়িয়া: বাগনানের হাল্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু আরও একজনের। শুক্রবার কলকাতার একটি সরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম আক্তার আলি (৫৯)। এ নিয়ে মৃতের সংখ্যা হয় দুই। পাঁচ ফেব্রুয়ারি রাতে আক্তার আলির আত্মীয় রিয়াজুল আলমের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। গোটা বাড়ি পুড়ে যায়। রিয়াজুল আলম সহ পরিবারের তিনজন আহত হন। পরে রিয়াজুলবাবুর মৃত্যু হয়। আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হন আক্তার আলি। তাঁকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ