বন্য শূকরকে তাড়া করতে গিয়ে বিপত্তি। মধ্যপ্রদেশের পেঞ্চ জাতীয় উদ্যানে কুয়োতে পড়ে গিয়েছিল একটি বাঘ। কুয়োর দেওয়াল বেয়ে বারবার উঠে আসার চেষ্টা করে ডোরাকাটা। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। অবশেষে প্রায় তিনঘণ্টা চেষ্টার পর দড়ি বেঁধে বাঘটিকে উদ্ধার করল বন দপ্তর। অন্যদিকে, সোমবার উত্তরপ্রদেশের কাটারনিয়াঘাট বন্যপ্রাণী বিভাগের কাছে উরা গ্রামে সেপটিক ট্যাঙ্ক থেকে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়েছে। রণবীর মৌর্য নামে এক কৃষকের বাড়ির পিছনে মাটি দিয়ে ঢাকা মৃতদেহটির খোঁজ মেলে। সাত বছর বয়সি পুরুষ চিতাবাঘটির চোখ, নখ ও শ্বদন্ত্য অক্ষত ছিল।



