Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগদার সমবায় সমিতির নির্বাচন ঘিরে অশান্তি

বাগদার সমবায় সমিতির নির্বাচন ঘিরে অশান্তি
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: বাগদার কোলা মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচন ঘিরে তৃণমূল-বিজেপি গণ্ডগোলের অভিযোগ উঠল। অভিযোগ, বিজেপি প্রার্থীদের নির্বাচনে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। প্রার্থীদের মারধর করেছে তৃণমূল। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, নির্বাচনে লড়ার প্রার্থী না পেয়ে মিথ্যা অভিযোগ আনছে বিজেপি।
Advertisement
২৫ মার্চ কোলা মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচন। শনিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সমিতির ৯ আসনে তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দেন। বিজেপি মনোনয়ন জমা দিতে যাওয়ার পর দু’পক্ষের গণ্ডগোল হয়। অভিযোগ, বিজেপিকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়। ফলে ফিরে যেতে বাধ্য হন বিজেপি প্রার্থীরা। নির্মল মণ্ডল নামে বিজেপির এক কর্মী বলেন, ‘মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়। ছিনিয়ে নেওয়া হয় কাগজপত্র। মারধর করে।’ বাগদার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সঞ্জিত সরদার বলেন, ‘প্রার্থী দিতে পারেনি বিজেপি। সে কারণে মিথ্যা অভিযোগ আনছে। মনোনয়ন জমা দেওয়ার জন্য কাউকে বাধা দেওয়া হয়নি।’ বিজেপি বাগদাকে শক্ত গড় বলে দাবি করে। গত বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি জয়ী হয়েছিল। লোকসভা নির্বাচনেও বাগদায় লিড পেয়েছিল। এরপর গত উপনির্বাচনে সেখানে রাজনৈতিক পরিবর্তন আসে। জয়ী হয় তৃণমূল।’
Advertisement
সম্পর্কিত সংবাদ