Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরা থেকে পাহাড়ে নিয়মিত হেলিকপ্টারের দাবি

এবারে বাগডোগরা থেকে দার্জিলিং, কালিম্পং, বিজনবাড়ি ও মিরিকে প্রতিদিন হেলিকপ্টার সার্ভিসের দাবিতে সরব হলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। বৃহস্পতিবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর দ্বারস্থ হন সাংসদ।

বাগডোগরা থেকে পাহাড়ে নিয়মিত হেলিকপ্টারের দাবি
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবারে বাগডোগরা থেকে দার্জিলিং, কালিম্পং, বিজনবাড়ি ও মিরিকে প্রতিদিন হেলিকপ্টার সার্ভিসের দাবিতে সরব হলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। বৃহস্পতিবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর দ্বারস্থ হন সাংসদ। দিল্লিতে এমপি সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী রামমোহন নাইডুর দ্বারস্থ হন। সাংসদ মন্ত্রীকে জানিয়েছেন, পাহাড় ও ডুয়ার্সে পর্যটন শিল্পের বিকাশে এই নতুন পরিবহণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। এই ব্যবস্থা শুরু করা গেলে আগামীতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি পর্যটকদের একটা বড় অংশ এই পরিষেবা পেয়ে আরও বেশি করে এই সকল অঞ্চলে আসবেন। যার ফলে সরকারের রাজস্ব বাড়বে। 
Advertisement
সম্প্রতি, কেন্দ্রীয় বাজেটে ‘উড়ান’ প্রকল্পের মাধ্যমে ছোট ছোট বিমানবন্দরগুলিকে আরও উন্নত করার প্রস্তাব আনার পাশাপাশি নিত্যনতুন পরিকল্পনা আনার কথা বলা হয়েছিল। সেই মোতাবেক এই প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সাংসদ আরও জানিয়েছেন, তাঁর প্রস্তাব শোনার পর এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বিভাগীয় মন্ত্রী।  
Advertisement
সম্পর্কিত সংবাদ