Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরায় গাড়ি উল্টে জখম চালক

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পাল্টি খেল চার চাকার গাড়ি। ঘটনায় জখম গাড়ির চালক। শনিবার রাতে ঘটনাটি ঘটে বাগডোগরা এয়ারপোর্ট মোড় এলাকায়।

বাগডোগরায় গাড়ি উল্টে জখম চালক
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পাল্টি খেল চার চাকার গাড়ি। ঘটনায় জখম গাড়ির চালক। শনিবার রাতে ঘটনাটি ঘটে বাগডোগরা এয়ারপোর্ট মোড় এলাকায়।
Advertisement
গাড়িটি শিলিগুড়ির দিক থেকে বাগডোগরায় আসছিল। এয়ারপোর্ট মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে পাশ কাটিয়ে সার্ভিস রোডে ঢুকতে গেলে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনায় গাড়িটি পাল্টি খেয়ে রাস্তায় পড়ে যায়। এমনকি গাড়ির সামনের চাকা পর্যন্ত খুলে বেরিয়ে আসে রাস্তার ওপর। ওই গাড়িতে কোন যাত্রী না থাকলেও গাড়ির চালক আহত হয়। আহত ওই চালককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিস। ওই চালক বাগডোগরা স্টেশন মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা। ঘটনায় গাড়ির সামনের ও পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পুলিস ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বাগডোগরা থানার পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ