Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরায় গাড়ি থেকে নামিয়ে প্রহার, আটক দুই

বাগডোগরা বিহার মোড়ে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ভিনরাজ্যের দুই যুবকের বিরুদ্ধে। বুধবার দুপুরে এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, কমল মল্লিক নামে গোঁসাইপুর নতুনপাড়ার ওই যুবককে বেধড়ক পেটানো হয়েছে

বাগডোগরায় গাড়ি থেকে নামিয়ে প্রহার, আটক দুই
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরা বিহার মোড়ে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ভিনরাজ্যের দুই যুবকের বিরুদ্ধে। বুধবার দুপুরে এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, কমল মল্লিক নামে গোঁসাইপুর নতুনপাড়ার ওই যুবককে বেধড়ক পেটানো হয়েছে। তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয় স্থানীয় হাসপাতালে। ওই দুই যুবকের মধ্যে একজন সেনাকর্মী বলে নিজেকে পরিচয় দেয়। 
Advertisement
কমল মল্লিক জানান, চার চাকার গাড়ি করে তিনি বিহার মোড় হয়ে আসছিলেন। সেই সময় স্কুটার নিয়ে দুই যুবক তাঁর পথ আটকায়। গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটায়। পড়ে স্থানীয়রা গিয়ে ওই যুবককে উদ্ধার করে পুলিসকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিস ভ্যান। দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। কী নিয়ে ঝামেলা তা তিনজনকেই জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিস জানার চেষ্টা করছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ