আম্বালা: আততায়ীর গুলিতে প্রাণ হারালেন বিএসপি নেতা হরবিলাস সিং রাজ্জুমাজরা। শুক্রবার হরিয়ানার আম্বালার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, এদিন সন্ধ্যায় দুই বন্ধু পুনিত ও গুগালের সঙ্গে বেরিয়েছিলেন মায়াবতীর দলের ওই নেতা। আচমকা সশস্ত্র আততায়ীরা তাঁদের আক্রমণ করে। গুলিবিদ্ধ হন হরবিলাস ও পুনিত। তড়িঘড়ি তাঁদের চণ্ডীগড়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইদিন রাতে চিকিৎসা চলাকালে মৃত্যু হয় হরবিলাসের। চিকিৎসকরা জানিয়েছেন, পুনিতের অবস্থা গুরুতর নয়।



