Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিএসআইয়ের প্রতিষ্ঠা দিবস পালন

বিএসআইয়ের প্রতিষ্ঠা দিবস পালন
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (বিএসআই) বৃহস্পতিবার পালন করল তাদের ১৩৬তম প্রতিষ্ঠা দিবস। একই সঙ্গে শুরু হয়েছে প্লান্ট ট্যাক্সোনমি, এথনোবোটানি, বোটানিক গার্ডেন এবং জীববৈচিত্র্য বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক আলোচনাচক্র। এ বছর আলোচনাচক্রের তৃতীয় বর্ষ। উপস্থিত ছিলেন বিএসআই অধিকর্তা আশিহো আসোসি মাও, জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় এবং দেশ বিদেশের খ্যাতনামা উদ্ভিদবিজ্ঞানীরা। ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটির (এনবিএ) সদস্য সচিব বি বালাজি, পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের বিজ্ঞানী রঘুনাথ কুমার কোদালি, পশ্চিমবঙ্গ বায়োডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান হিমাদ্রিশেখর দেবনাথও অনুষ্ঠানে ভাষণ দেন। সব বক্তাই স্বীকার করেন, জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে সুস্থায়ী উন্নয়নই আগামী দিনের চ্যালেঞ্জ। ফ্লোরা অব ইন্ডিয়া, বুক অব অ্যাবস্ট্রাক্টস বইগুলির আবরণও উন্মোচন হয় এদিনের অনুষ্ঠানে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ