Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার বাড়ি: ৫০ শতাংশ ঘরের প্রথম দফার কাজ শেষের পথে

বাংলার বাড়ি:  ৫০ শতাংশ ঘরের প্রথম দফার কাজ শেষের পথে
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: বাংলার বাড়ি প্রকল্পে প্রথম দফার কাজে জেলার অন্য ব্লক যখন পিছিয়ে পড়েছে, তখন নবদ্বীপ ব্লকে এই কাজে অনেকটাই অগ্রগতি হয়েছে। এই ব্লকের বেশিরভাগ পঞ্চায়েতেই ৫০শতাংশ বাড়ির কাজ শেষের পথে। ব্লক প্রশাসন জানিয়েছে, প্রথম পর্যায়ে ব্লকের আটটি পঞ্চায়েতে ৯৮৮টি বাড়ির অনুমোদন মিলেছে। তার মধ্যে ৪৮৪জন উপভোক্তা প্রথম কিস্তির ৬০হাজার টাকার বাড়ির কাজ করেছেন। বাকি ৫০৪টি বাড়ির কাজও জোরকদমে চলছে।

Advertisement

নবদ্বীপের বিডিও মনীশ নন্দী বলেন, ব্লকে ৪৮৪টি বাড়ি লিনটেল পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে। সেসব উপভোক্তারা কিছুদিনের মধ্যেই পরবর্তী কিস্তির টাকা পেয়ে যাবেন। বাকিদের কাজও যাতে তাড়াতাড়ি শেষ হয়, সেজন্য আমরা মনিটরিং করছি। এই প্রকল্পে নবদ্বীপ ব্লকের বাবলারি পঞ্চায়েতে ১১৩টির মধ্যে ৯৩টি বাড়ির কাজ হয়েছে। চরমাজদিয়া-চরব্রহ্মনগরে ১৪৪টির মধ্যে ১০৭টি, মাজদিয়া-পানশিলায় ২০৩-এর মধ্যে ৯৩টি, মায়াপুর-বামুনপুকুর-১ এ ৪৪টির মধ্যে ৩২টি, মায়াপুর-বামুনপুকুর-২ এ ৮৩টির মধ্যে ৫৯টি বাড়ি লিনটেল ঢালাই অবধি হয়ে গিয়েছে। এছাড়া, ফকিরডাঙা-ঘোলাপাড়ায় ১৬৩টির মধ্যে ৩২টি, মহিশুরায় ৬৫টির মধ্যে ১৮টি, স্বরূপগঞ্জে ১৭৩টির মধ্যে ৫০টি বাড়ির কাজ হয়েছে।
মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের কলাবাগানের বাসিন্দা ৭৫বছরের বৃদ্ধ দেবেন বিশ্বাস বলেন, যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, তাতে ঘরের কাজ শেষ করতে কিছু টাকা ধারও করতে হয়েছে। তবে প্রকল্পে টাকায় কাজ অনেকটাই এগিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা পেলেই কাজ শেষ করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শেষ বয়সে পাকা ছাদের নীচে থাকতে পারব। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী গরিব মানুষের মাথার উপর ছাদ দিতে টাকা বরাদ্দ করেছেন। তাঁর সেই স্বপ্নকে সফল করতে আমরা চেষ্টা চালাচ্ছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ