Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরসভার হুঁশিয়ারির পরই রেস্তরাঁর হোর্ডিংয়ে স্বমহিমায় ফিরল বাংলা

পুরসভার তরফে পদক্ষেপের হুঁশিয়ারির পরই রেস্তরাঁর হোর্ডিংয়ে স্বমহিমায় ফিরল বাংলা। জলপাইগুড়ি শহরের একটি রেস্তরাঁয় তামিল ও ইংরেজি ভাষায় বড় বড় হরফে দোকানের নাম লেখা হলেও বাংলায় লেখা হয় খুদে হরফে।

পুরসভার হুঁশিয়ারির পরই রেস্তরাঁর হোর্ডিংয়ে স্বমহিমায় ফিরল বাংলা
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুরসভার তরফে পদক্ষেপের হুঁশিয়ারির পরই রেস্তরাঁর হোর্ডিংয়ে স্বমহিমায় ফিরল বাংলা। জলপাইগুড়ি শহরের একটি রেস্তরাঁয় তামিল ও ইংরেজি ভাষায় বড় বড় হরফে দোকানের নাম লেখা হলেও বাংলায় লেখা হয় খুদে হরফে। এ ঘটনায় বাংলা ভাষাকে ‘অবমাননা’র অভিযোগ ওঠে ওই রেস্তরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি কানে যেতেই পদক্ষেপের হুঁশিয়ারি দেয় জলপাইগুড়ি পুরসভা। 

Advertisement

অন্য ভাষায় যেখানে বড় হরফে রেস্তরাঁর নাম লেখা হয়েছে, সেখানে বাংলায় কেন খুদে হরফে লেখা হল, তা নিয়ে প্রতিবাদে সরব হয় আরও একটি সংগঠন। তারা ওই রেস্তরাঁর সামনে দিন তিনেক আগে বিক্ষোভও দেখায়। এরপরই জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়ে দেন, ওই রেস্তরাঁ কর্তৃপক্ষ হোর্ডিংয়ে অন্য ভাষায় দোকানের নাম লিখতে পারে। কিন্তু সবচেয়ে বড় হরফে লিখতে হবে বাংলায়। এবং বাংলা সবার উপরে রাখতে হবে। নতুবা ওই রেস্তরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
পুরসভার ওই হুঁশিয়ারির পরই তড়িঘড়ি দোকানের হোর্ডিং বদলাতে বাধ্য হয় রেস্তরাঁ কর্তৃপক্ষ। বাংলায় সবচেয়ে বড় হরফে দোকানের নাম লেখা হয়। পুরসভার ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, মহালয়া থেকে জলপাইগুড়ি শহরের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম বাংলায় লিখতে হবে। অন্য ভাষায় লেখা থাকতেই পারে, তাতে আপত্তি নেই। কিন্তু বাংলাকে যথাযথ মর্যাদা দিয়ে সবচেয়ে বড় হরফে এবং সবার উপরে রাখতে হবে। এনিয়ে পুরসভার তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ