Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সাতসকালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, জখম ২০ যাত্রী, একজন আশঙ্কাজনক

দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

সাতসকালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, জখম ২০ যাত্রী, একজন আশঙ্কাজনক
  • ২১ আগস্ট, ২০২৬ ১১:৩০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: শুক্রবার সাতসকালে শিলিগুড়িগামী একটি বেসরকারি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ জখম হয়েছে মোট ২০ জন। তাঁদের মধ্যে ট্রাক ও বাসের চালকও আছেন। গুরুতর আহত শীতলকুচির এক ব্যক্তির চিকিৎসা চলছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়িকে আটক করেছে মাথাভাঙা থানা। কী কারণে এই দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

এদিন মাথাভাঙা শিলিগুড়ি রাজ্য সড়ক দিয়ে সিতাই থেকে শিলিগুড়ি যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। জামালদহের কাছে ভেলাকোবা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে অভিযোগ যাত্রীদের।

দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। স্থানীয়রা জানিয়েছেন, বাসটি তার নির্দিষ্ট লেনেই ছিলো। ট্রাকটি রাস্তার উল্টোপথে চলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ। আহত যাত্রীদের বেশিরভাগই শীতলকুচি ব্লকের বাসিন্দা। মাথাভাঙা থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাকটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার কারণে বেশকিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ