সংবাদদাতা, কাকদ্বীপ: অসমে মৃত কাকদ্বীপের এক পরিযায়ী শ্রমিক। তাঁর নাম সোমনাথ জানা (২৭)। বাড়ি কাকদ্বীপ থানার বামানগরের পার্বতীপুর এলাকায়। জানা গিয়েছে, ১৬ আগস্ট তিনি বাড়িতে এসেছিলেন। এরপর গত সপ্তাহের মঙ্গলবার তিনি বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বৃহস্পতিবার থেকে তাঁকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। কোনওভাবে যোগাযোগ করাও যাচ্ছিল না। শেষ পর্যন্ত রবিবার সকালে সোমনাথের পরিবার অসমের অফিসে ফোন করেন। সেখান থেকে তাঁদের জানানো হয়, বাস দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। এই খবর শোনার পরই তাঁর পরিবার কান্নায় ভেঙে পড়েন। এ বিষয়ে সোমনাথের জেঠু প্রকাশ জানা বলেন, অসমের একটি কোম্পানিতে সোমনাথ সোলার প্যানেলের কাজ করতেন।



