Bartaman Logo
৯ জুন, ২০২৬

শীর্ষ আদালতে ফের বাঙালি বিচারপতি নিয়োগের সুপারিশ

শীর্ষ আদালতে ফের একজন বাঙালি বিচারপতিকে নিয়োগের সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

শীর্ষ আদালতে ফের বাঙালি বিচারপতি নিয়োগের সুপারিশ
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীর্ষ আদালতে ফের একজন বাঙালি বিচারপতিকে নিয়োগের সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কলেজিয়াম এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত করার সুপারিশ করেছে। এই সুপারিশ মেনে কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করলেই শীর্ষ আদালতে আরও এক বাঙালি বিচারপতিকে দেখা যাবে। এর আগে বহু বঙ্গসন্তান সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যথেষ্ট দক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করেছেন। সেই তালিকাটি দীর্ঘ। বর্তমানে দীপঙ্কর দত্ত বাঙালি বিচারপতি হিসেবে দেশের সর্বোচ্চ আদালতে সুনামের সঙ্গেই বিচার প্রক্রিয়া সামলাচ্ছেন। কলেজিয়ামের সুপারিশে কেন্দ্র এবার ছাড়পত্র দিলেই বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া সামলাতে দেখা যাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ