Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জগদ্ধাত্রী পুজোয় বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’

নিছকই কাকতালীয় নাকি দেবীর আশীর্বাদ? জি বাংলার এই ধারাবাহিকের সেটে বৃহস্পতিবার এই প্রশ্নটাই ঘুরছিল

জগদ্ধাত্রী পুজোয়  বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পূর্বাশা দাস: জগদ্ধাত্রী পুজোর দিন টিআরপি তালিকার শীর্ষে ‘জগদ্ধাত্রী’! নিছকই কাকতালীয় নাকি দেবীর আশীর্বাদ? জি বাংলার এই ধারাবাহিকের সেটে বৃহস্পতিবার এই প্রশ্নটাই ঘুরছিল। প্রতি সপ্তাহেই ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ হয় টিআরপির নম্বরের ভিত্তিতে। টিআরপি তালিকায় ওঠাপড়া চলতেই থাকে। জগদ্ধাত্রী পুজোর দিন প্রকাশিত টিআরপি তালিকায় একাধিক চমক। নবমী তিথিতে দেবী আশীর্বাদের ঝুলি উপুড় করেছেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের উপর। বেশ কয়েক সপ্তাহ পর আবার টিআরপি তালিকায় ‘জগদ্ধাত্রী’র জয়জয়কার। এই সপ্তাহে ‘বেঙ্গল টপার’ ‘জগদ্ধাত্রী’। তবে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ এবং ‘পরিণীতা’। চলতি সপ্তাহে প্রথম স্থান দখল করে হ্যাটট্রিক করল জি বাংলার ‘পরিণীতা’। এই নিয়ে টানা তিন সপ্তাহ প্রথম স্থান দখলে রাখল এই ধারাবাহিক। বেঙ্গল টপার দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের ‘স্বয়ম্ভু’ অর্থাৎ সৌম্যদীপ মুখোপাধ্যায় বলেন, ‘জগদ্ধাত্রী পুজোর দিন আবারও জগদ্ধাত্রী ধারাবাহিক বেঙ্গল টপার। ভীষণ খুশির খবর। মা জগদ্ধাত্রীর আশীর্বাদেই সম্ভব হয়েছে।’

Advertisement

দ্বিতীয় স্থানেও রয়েছে দুটি ধারাবাহিক। ৫.৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘পরশুরাম আজকের নায়ক’। তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। এই সপ্তাহে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছে প্রতীক সেনের ধারাবাহিক ‘আমাদের দাদামণি’ এবং ‘রাঙামতি তীরন্দাজ’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৫। ধারাবাহিক সম্প্রচারের পর প্রথম সপ্তাহেই বেঙ্গল টপার হওয়া ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে। ‘চিরসখা’, ‘জোয়ার ভাঁটা’র মতো ধারাবাহিকেরও এই সপ্তাহে নম্বর কমেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ