Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার

অভিষেকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এক মেডিক্যাল ছাত্রী। এনিয়ে মোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার
  • ১১ আগস্ট, ২০২৬ ১৫:৩৮
Prefer us on Google

কলকাতা, ১১ আগস্ট: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন দিল্লি ক্যাপিটালসের উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েল। আজ, মঙ্গলবার সকালে হুগলি থেকে প্রথমে তাঁকে আটক করে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। এর পরে গ্রেপ্তার দেখানো হয় দিল্লি ক্যাপিটালসের উইকেটরক্ষক-ব্যাটারকে। এদিনই তাঁকে পেশ করা হবে চুঁচুড়া আদালতে।

Advertisement

অভিষেকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এক মেডিক্যাল ছাত্রী। এনিয়ে মোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন অভিষেক। এমনকী ঘনিষ্ঠ মুহূর্ত ভিডিয়ো করে রাখতেন তিনি। অভিযোগকারী তরুণীর আরও দাবি, দুই পরিবারের মধ্যে তাঁদের বিয়ে নিয়ে কথা পর্যন্ত হয়েছিল। এর পরে অভিষেকের সঙ্গে অন্য মহিলার সম্পর্কের কথা ফাঁস হয়ে যায়।

অভিযুক্ত দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারকে গ্রেপ্তারের জন্য এর আগেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি অভিযোগকারিনীর ছবি যাতে কোনো অবস্থায় প্রকাশ্যে না আসে, তা নিশ্চিত করতে অভিযুক্তের সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করতে বলা হয়েছিল মগরা থানাকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ