নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে সম্প্রতি অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙা। ওই ঘটনায় ধৃতদের ফের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার কলকাতার এনআইএর বিশেষ আদালতের বিচারক (মুখ্য বিচারক) সুকুমার রায় ওই আদেশ দিয়েছেন। এদিনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আদালতে অভিযোগ করা হয়, এখনো পর্যন্ত মামলার যাবতীয় নথি তারা হাতে পায়নি। এই বিষয় ছাড়াও এই মামলার অন্যান্য কিছু আইনি বিষয় নিয়ে বিচারক শুনানির দিন ধার্য করেন ১৭ ফেব্রুয়ারি। বর্তমানে অভিযুক্তরা মুর্শিদাবাদের জেলে আছে। এদিন সেখান থেকেই ভার্চুয়াল শুনানিতে ধৃতদের অংশগ্রহণ করানো হয়।



