সংবাদদাতা, গঙ্গারামপুর: হরিরামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুব্রত ঘোষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন হরিরামপুর সেঙ্গেল অভিযানের নেতা বালু মুর্মু। জানা গিয়েছে, ওই আধিকারিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
Advertisement
আদিবাসী নেতা বালুর অভিযোগ, বুধবার দুপুরে বৈরাঠা এলাকার কিছু সমস্যা নিয়ে তিনি ভূমিদপ্তরে যান। তাঁর সঙ্গে সংগঠনের কয়েকজন ছিলেন। দপ্তরের আধিকারিক তাঁদের কথা না শুনে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। যদিও আদিবাসী নেতার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আধিকারিক সুব্রত ঘোষ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে হরিরামপুর থানার পুলিস।
আদিবাসী নেতা বালু বলেন, আমরা এলাকায় অবৈধ খনন আটকানোর জন্য ভূমি আধিকারিকের কাছে স্মারকলিপি দিতে যাই। আধিকারিক জানান সচিত্র পরিচয়পত্র দিয়ে অভিযোগ জানাতে হবে। আধিকারিক আমাকে জাত তুলে গালিগালাজ করেন। ভূমি আধিকারিক আমাকে অপমান করায় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি।
সুব্রত ঘোষ বলেন, আদিবাসী নেতার অভিযোগ ভিত্তিহীন। আমি অফিসের কাজে মহকুমাতে ছিলাম। ওই নেতা আমাকে জানিয়ে স্মারকলিপি দিতে আসেননি। তার কারণে আমি অফিসে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সেজন্য তিনি অফিসের কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন।