নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজগুলিতে বিএড কোর্সে ভরতির জন্য ফের অ্যাডমিশন পোর্টাল খুলছে বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। ১৮ মে থেকে ২০ মে খোলা থাকবে পোর্টাল। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন জানাতে হবে ছাত্রছাত্রীদের। ২১ মে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করবে কলেজগুলি। ২২ মে পর্যন্ত চলবে ভরতি প্রক্রিয়া। সেই দিনই ভরতি সংক্রান্ত রিপোর্ট পাঠিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয়ে।



