Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাক’, পাল্টা চ্যালেঞ্জ ডায়মন্ড হারবারের সাংসদের

স্বাক্ষর বিতর্কে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরাল সিআইডি। আর গোটা বিষয়টিকে কেন্দ্র করে শনিবার সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি।

‘ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাক’, পাল্টা চ্যালেঞ্জ ডায়মন্ড হারবারের সাংসদের
  • ৩০ মে, ২০২৬ ১৫:২৩
Prefer us on Google

কলকাতা, ৩০ মে: স্বাক্ষর বিতর্কে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরাল সিআইডি। আর গোটা বিষয়টিকে কেন্দ্র করে শনিবার সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। এদিন দুপুরে প্রথমে অভিষেকের হরিশ মুখার্জি রোডের বাসভবন ‘শান্তিনিকেতনে’ হাজির হন তদন্তকারীরা। সঙ্গে ছিল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। কিন্তু তখন সেখানে ছিলেন না ডায়মন্ড হারবারের সাংসদ। তদন্তকারীরা দীর্ঘক্ষণ ‘শান্তিনিকেতনে’র বাইরে অপেক্ষা করেন। এর পরে অভিষেকের কালীঘাটের বাসভবনে গিয়ে তাঁকে নোটিশ দেন তদন্তকারীরা। সূত্রের খবর, আগামী সোমবার রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে।

Advertisement

নোটিশ হাতে নিয়ে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে একযোগে আক্রমণ করেছেন অভিষেক। কালীঘাটের বাড়ির বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সিআইডি আমার বাড়িতে কেন এসেছে তা বলতে পারব না। ওরা আমাকে নোটিশ দিয়েছে। আমি তা রিসিভ করেছি। কিন্তু পড়ে দেখা হয়নি। ফলে কোন বিষয়ে তদন্ত সেটা ওরাই বলতে পারবে।’
এর রেশ ধরে তদন্তকারীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ‘আমি ইডি, সিবিআইয়ের কাছে কোনোদিন মাথা নত করিনি। আর সিআইডির কাছেও করব না। লড়াইয়ের ময়দান থেকে সরব না। ক্ষমতা থাকলে মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ