Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুদর্শন ম্যাজিক! চেন্নাইকে হারিয়ে জয় গুজরাতের

জমজমাট রবিবার। আজ চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে  মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটানস।

সুদর্শন ম্যাজিক! চেন্নাইকে হারিয়ে জয় গুজরাতের
  • ২৬ এপ্রিল, ২০২৬ ১৯:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমজমাট রবিবার। আজ চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে  মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটানস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাতের অধিনায়ক শুভমন গিল। চেন্নাইয়ের হয়ে প্রথমে ব্যাট করতে আসেন সঞ্জু স্যামসন ও অধিনায়ক গায়কোয়াড়। দুই ব্যাটারের মধ্যে পার্টনারশিপ গড়ে ওঠার আগেই তৃতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় চেন্নাই। মাত্র ১১ রান করেই আউট হয়ে যান স্যামসন। দলের রান তখন মাত্র ২১। স্যামসন আউট হয়ে যাওয়ার পর  ব্যাট করতে আসেন উর্ভিল। মাত্র ৪ রান করেই ফিরে যেতে হয় তাঁকেও। এরপর সামান্য রান করেই ফিরে যান সরফারাজ এবং ব্রেভিস। দলের রান তখন ৩৭।  এরপর টিমের দায়িত্ব নিয়ে ব্যাট করতে আসেন শিভম দুবে। অধিনায়ক গায়কোয়াড়ের সঙ্গে বেশ ভালোই রানের গতি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুবে। দুরন্ত একটি অর্ধশত রানের ইনিংস খেলেন গায়কোয়াড়। কিন্তু এই দুই ব্যাটারের জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই পঞ্চম ধাক্কাটি খায় চেন্নাই। ২২ রান করে আউট হয়ে যান দুবে। গায়কোয়াড় ছাড়া চেন্নাইয়ের হয়ে বড় রানের ইনিংস কেউই খেলতে পারেনি। শেষ পর্যন্ত নট আউট থেকে ৭৪ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন গায়কোয়াড়। ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে চেন্নাই তোলে ১৫৮ রান। গুজরাতের হয়ে সর্বোচ্চ উইকেট নেয় রাবাডা। 

Advertisement

জবাবে, ১৫৯ রানের টার্গেট নিয়ে গুজরাতের হয়ে ব্যাট করতে নামে শুভমন গিল ও সুদর্শন। সাই সুদর্শন ও বাটলারের দুর্দান্ত জুটিতে দল জয়ের দিকে এগিয়ে যায়। ৬০ বলে তারা দু’জনে মিলে ৯৭ রান তোলেন। সুদর্শন ৪৬ বলে ঝকঝকে ৮৭ রান করে আউট হলেও লড়াই চালিয়ে যান বাটলার। পরে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে তিনি দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শেষ বলে ছক্কা হাঁকিয়ে গুজরাতের জয় ছিনিয়ে নেয় বাটলার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ