Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ছুটি মেলেনি, ডিএমকে চিঠি লিখে উধাও বিডিও! নন্দীগ্রাম-১ ব্লকের ঘটনায় তোলপাড়

ছুটি মঞ্জুর ছাড়াই ডিএমকে চিঠি দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা ছেড়ে বাইরে চলে গিয়েছেন নন্দীগ্রাম-১ বিডিও সৌমেন বণিক। পুজোর ছুটির পর তিনি অফিসে জয়েন করেননি।

ছুটি মেলেনি, ডিএমকে চিঠি লিখে উধাও বিডিও! নন্দীগ্রাম-১ ব্লকের ঘটনায় তোলপাড়
  • ১৭ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ছুটি মঞ্জুর ছাড়াই ডিএমকে চিঠি দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা ছেড়ে বাইরে চলে গিয়েছেন নন্দীগ্রাম-১ বিডিও সৌমেন বণিক। পুজোর ছুটির পর তিনি অফিসে জয়েন করেননি। এই অবস্থায় বেশ কয়েকদিন ওই অফিস ফাঁকা থাকার পর বুধবার সেখানে ‘প্রবেশনে’ থাকা ডব্লুবিসিএস অফিসার পিনাকী দেবনাথকে বিডিও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতে ডাক্তার দেখানোর কথা বলে বিডিও জেলা ছেড়েছেন। তারপর থেকে তাঁর ব্যক্তিগত নম্বরও বন্ধ। গোটা ঘটনায় জেলা প্রশাসনিক মহলে হইচই পড়ে গিয়েছে। নিজের সহকর্মী থেকে ঘনিষ্ঠরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। রাজনৈতিক চাপের মুখে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। কিন্তু, পদ্ধতি অনুযায়ী ছুটি না নিয়ে তিনি জেলা ছেড়েছেন। জেলা প্রশাসন গোটা ঘটনায় হতবাক।

Advertisement

রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লক নন্দীগ্রাম-১। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার সময় এই ব্লকে কর্মরত তৎকালীন বিডিও হাউহাউ করে কেঁদেছিলেন। অন্য ব্লকের তুলনায় এখানে প্রশাসনিক, রাজনৈতিক ও পারিপার্শ্বিক চাপ অনেক বেশি। ২০২৩ সালের অক্টোবর মাসে উত্তর ২৪পরগনার আমডাঙা থেকে নন্দীগ্রাম-১ ব্লকে যোগ দেন সৌমেনবাবু। তাঁর বদলি আটকাতে আমডাঙার মানুষজন রাস্তা অবরোধে নেমেছিলেন। তিনি অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ হিসেবে পরিচিত। কিন্তু, নন্দীগ্রাম-১ ব্লকে জয়েন করার পর নানাভাবে রাজনৈতিক চাপ আসতে শুরু করে। গোকুলনগর গ্রামপঞ্চায়েতে আর্থিক অনিয়মের অভিযোগে বিজেপির প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পদ্মশিবিরের অপরগোষ্ঠী বারবার তাঁর অফিসে ঢুকে ধরনায় বসে স্লোগান দিয়েছে। এখানকার পঞ্চায়েত সমিতি বিজেপির। তাই নানা বিষয় নিয়ে দুই দলের থে঩কেই চাপ প্রশাসনের উপর এসে পড়ে। সম্প্রতি সাউদখালি ভজহরি প্রাইমারিতে সাবমার্সিবল পাম্পের পেমেন্ট নিয়েও ব্লক প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।
নন্দীগ্রাম-১ ব্লকে শুধু ভোটের সময় নয়, সারাবছর ধরে তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলে। তার আঁচ স্থানীয় প্রশাসনের উপর পড়ে। এছাড়াও, ওই ব্লকের উপর জেলা প্রশাসনের আলাদা নজর থাকে। স্বাভাবিকভাবে এখানকার বিডিওর চেয়ার আসলে ‘হট সিট’। দায়িত্ব পাওয়ার পরই তা প্রতি মুহূর্তে টের পেয়েছেন সৌমেনবাবু। শেষমেশ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাই চিকিৎসা করানোর জন্য দক্ষিণ ভারতে গিয়েছেন বলে জানা গিয়েছে।
পুজোর ছুটির পর ৮অক্টোবর থেকে সরকারি অফিস খুলেছে। সেদিন থেকেই সৌমেনবাবু অফিসে আসছেন না। জেলাশাসককে একটি চিঠি লিখে জেলা ছেড়ে গিয়েছেন। সেই চিঠিতে তিনি চিকিৎসা করাতে বাইরে যাচ্ছেন বলে জানিয়েছেন। যদিও তাঁর ছুটি মঞ্জুর হওয়ার আগেই তিনি জেলা ছেড়েছেন বলে প্রশাসনিক সূত্রের খবর। নন্দীগ্রাম-১ বিডিওর ঘনিষ্ঠ বন্ধু তথা পূর্ব মেদিনীপুরের আর এক বিডিও বলেন, সৌমেনবাবুর দু’টি ব্যক্তিগত নম্বর ৮তারিখ থেকেই বন্ধ। নন্দীগ্রামে পরিবার নিয়ে থাকতেন। তাঁর সন্তানরা এখানে পড়াশোনা করত। ৮তারিখ থেকে সপরিবারে তিনি চলে গিয়েছেন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, নন্দীগ্রাম-১বিডিও একটি চিঠি দিয়েছেন। চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কথা জানিয়েছেন। তবে, ছুটি মঞ্জুর না হওয়া সত্ত্বেও তিনি চলে গিয়েছেন। মঙ্গলবার নন্দীগ্রাম-১ব্লকে বিডিওর দায়িত্ব সামলাতে একজন ডব্লুবিসিএস অফিসারকে পাঠানো হয়েছে।  সৌমেন বণিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ