Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

বড়দিনের প্রস্তুতি

বড়দিনের প্রস্তুতি
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
পুরোদমে বড়দিনের প্রস্তুতি শুরু করলেন বলি পাড়ার তারকারা। রবিবার ক্রিসমাস উপলক্ষ্যে সাজানো গাছের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সদ্য আম্বানি পরিবারের তরফে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে এই পোশাকটি পরেই গিয়েছিলেন জাহ্নবী। অন্যদিকে, শিল্পা শেট্টিও শুরু করেছেন বড়দিনের আগাম উদযাপন। সেই ছবি তিনি শেয়ার করেছেন। ছেলে তৈমুরের জন্মদিন মিটতেই করিনা কাপুর খানও শুরু করেছেন উদযাপন। বড়দিন উপলক্ষ্যে ঘুরতেও যান অনেক তারকা। রবিবার ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফকে দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে। তবে তাঁরা কোথায় যাচ্ছেন, তা স্পষ্ট নয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ