Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিড়ালের মৃত্যুতে পুরোহিত ডেকে শ্রাদ্ধ, ভোজ

বিড়ালের মৃত্যুতে পুরোহিত ডেকে শ্রাদ্ধ। মেনুতে মাছের নানা পদ। শেষপাতে গঙ্গারামপুরের দই আর শিলিগুড়ির ফুলবাড়ির বিখ্যাত মিষ্টি লালমোহন। জলপাইগুড়ির নয়াবস্তিতে শনিবার এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে সিনহা পরিবার।

বিড়ালের মৃত্যুতে পুরোহিত ডেকে শ্রাদ্ধ, ভোজ
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিড়ালের মৃত্যুতে পুরোহিত ডেকে শ্রাদ্ধ। মেনুতে মাছের নানা পদ। শেষপাতে গঙ্গারামপুরের দই আর শিলিগুড়ির ফুলবাড়ির বিখ্যাত মিষ্টি লালমোহন। জলপাইগুড়ির নয়াবস্তিতে শনিবার এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে সিনহা পরিবার। ওই পরিবারের সদস্য সুপর্ণা সিনহার প্রিয় পোষ্যের আচমকা মৃত্যু হয় ১৩ দিন আগে। মৃত্যুর কারণ জানতে প্রাণী চিকিৎসক ডেকে মৃত বিড়ালের দেহের ময়নাতদন্তও করিয়েছিলেন তিনি। আর এদিন রীতিমতো পুরোহিত ডেকে সারলেন শ্রাদ্ধানুষ্ঠান। আত্মীয়স্বজন থেকে পাড়াপ্রতিবেশী সকলেই নিমন্ত্রিত ছিলেন এদিনের শ্রাদ্ধানুষ্ঠানে। মেনুতে ছিল প্রিয় পোষ্যের পছন্দের যাবতীয় মাছ। সুপর্ণা বলেন, বিড়ালটিকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করতাম। দেড় দিন নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার হয়। ওর আত্মার শান্তি কামনায় এদিন শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ