Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধায়ককে ‘সঙ্গ’ নিয়ে প্রশ্ন বাউলশিল্পীর

বিধায়ককে ‘সঙ্গ’ নিয়ে প্রশ্ন বাউলশিল্পীর
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রবিবার জনসংযোগে বেরিয়ে এক নাগরিকের প্রশ্নে বিব্রত হলেন বিধায়ক অসিত মজুমদার। এদিন বিকেলে ব্যান্ডেল পঞ্চায়েতের কেওটা এলাকায় জনসংযোগে বেরিছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেখানেই আশুতোষ বিশ্বাস নামের ষাটোর্ধ্ব এক বাউলশিল্পী বিধায়কের উদ্দেশ্যে বলে ওঠেন, তিনি ভালো মানুষ। কিন্তু কাদের সঙ্গে মিশছেন, তা নিয়ে সংশয় রয়েছে। বিধায়কের সঙ্গ নিয়ে নাগরিকের এমন প্রশ্নে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিধায়ক অসিতবাবু অবশ্য বিষয়টিকে হাল্কাভাবেই নিয়েছেন। তিনি বলেন, মানুষের কথাই শুনতে এসেছি। প্রত্যেকেরই বাক স্বাধীনতা রয়েছে। অভাব, অভিযোগ করতেই পারেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ