Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার চোপড়ায়, আটক স্বামী

বিয়ের এক বছরের মাথায় বধূর মৃত্যু। সোমবার ঘটনাটি ঘটেছে চোপড়ার দলুয়া এলাকায়। এটি আত্মহত্যা না কি খুন, তা নিয়ে রহস্য দানা বাঁধছে এলাকায়। এই ঘটনায় মৃতার স্বামীকে পুলিস আটক করেছে। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, মৃতার বাড়ির শোবার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস।

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার চোপড়ায়, আটক স্বামী
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: বিয়ের এক বছরের মাথায় বধূর মৃত্যু। সোমবার ঘটনাটি ঘটেছে চোপড়ার দলুয়া এলাকায়। এটি আত্মহত্যা না কি খুন, তা নিয়ে রহস্য দানা বাঁধছে এলাকায়। এই ঘটনায় মৃতার স্বামীকে পুলিস আটক করেছে। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, মৃতার বাড়ির শোবার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। মৃতার মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চোপড়া থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয় সূত্রে খবর, একবছর আগে বাড়ির বিরোধিতা উপেক্ষা করে ওই মহিলা এক যুবককে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বাপের বাড়ির যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। মৃতার মা এদিন অভিযোগ করেন, বিয়ের পর মেয়ের সঙ্গে  কোনওরকমভাবে যোগাযোগ করতে দিত না জামাইয়ের বাড়ির লোকজন। কিন্তু এদিন সকালে ফোন মারফত খবর পাই, মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা এসে দেখি মেয়ের গলায় কোনও দাগ নেই।  ওকে শ্বাসরোধ করে খুন করে গলায় গামছা দিয়ে ঝুলিয়ে রেখেছে শ্বশুরবাড়ির লোক। মৃতার মায়ের দাবি, ওরা আমার মেয়েকে খুন করেছে। এর সঠিক বিচার চাই আমি। এই ব্যাপারে থানায় খুনের অভিযোগ দায়ের করব। চোপড়া থানার পুলিস মৃতদেহের ময়নাতদন্তের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা পর্যন্ত কোন অভিযোগ জমা পড়েনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ