Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধবা ও বার্ধক্য ভাতার আওতায় রাজ্যের আরও দেড় লক্ষ উপভোক্তা

বিধবা ও বার্ধক্য ভাতার আওতায় রাজ্যের আরও দেড় লক্ষ উপভোক্তা
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে নতুন করে আরও প্রায় দেড় লক্ষ উপভোক্তা বিধবা ও বার্ধক্য ভাতা পেতে চলেছেন। এই মাস থেকেই এঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা রয়েছে। এর মধ্যে বার্ধক্য ভাতা পাবেন, এমন ১ লক্ষ ১৮ হাজার উপভোক্তাকে অনুমোদন দেওয়া হয়েছে। অপরদিকে ২৬ হাজার ৯১৩ জন বিধবা ভাতা পাবেন। প্রসঙ্গত, এ বছর এই প্রথম নতুন কোটা ছাড়ল পঞ্চায়েত দপ্তর। সূত্রের খবর, আবেদন যাচাই করার পর বার্ধক্য ভাতা পাওয়ার তালিকায় যোগ্য হিসেবে বিবেচিত হয়েছিলেন প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ। তার মধ্যে আপাতত ১ লক্ষ ১৮ হাজার জনকে এই টাকা দেওয়া হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও অনেকে এই প্রকল্পের আওতাভুক্ত হবেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ