নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটায় ৬২ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত যুবককে সাত বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। সাজাপ্রাপ্ত আসামির নাম বিধান বসু ওরফে রাজু (৩৬)। শুক্রবার বিচারক ওই সাজার সঙ্গে দশ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন। রায় ঘোষণার আগে বিচারক ওই যুবকের বক্তব্য জানতে চান। অনির্বাণ বলে, ‘বাড়িতে তার পরিবার‑পরিজন আছে। সব কিছু বিচার করে তাকে যেন কম সাজা দেওয়া হয়।’ বিচারক বলেন, আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। সব কিছু বিচার‑বিবেচনা করে আপনাকে সাত বছর কারাদণ্ড দেওয়া হল।
Advertisement
উল্লেখ্য, ২০২০ সালের ১৬ এপ্রিল বেলেঘাটা থানা এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। মূল মামলার শুনানি শুরু হওয়ার আগেই অবশ্য অভিযোগকারিণী মারা যান।



