বুয়েনস আইরেস: দু’টি ম্যাচ নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফিরলেন এমিলিয়ানো মার্তিনেজ। আসন্ন বিশ্বকাপের বাছাই পর্বের দুই ম্যাচের জন্য ২৮ জনের দল ঘোষণা করলেন আর্জেন্তিনা কোচ লায়োনেল স্কালোনি। ১৪ নভেম্বর পেরুর মুখোমুখি হবেন লিও মেসিরা। আর ১৯ নভেম্বরে ঘরের মাঠে তাঁদের প্রতিপক্ষ পেরু। এমিলিয়ানো ছাড়া দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার জার্মান পেজেল্লা। তবে বাদ পড়েছেন পাওলো ডিবালা। উল্লেখ্য, ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা বাছাই পর্বে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্তিনা। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া।



