Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বিচারের নামে প্রহসন চালাচ্ছেন ইউনুস, আক্রমণ হাসিনা-পুত্রের

শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। সোমবার দিল্লিকে এমনই কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল বাংলাদেশ। বিচার প্রক্রিয়া শুরুর জন্যই হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে বলে জানিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। মহম্মদ ইউনুস সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করলেন হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়।

বিচারের নামে প্রহসন চালাচ্ছেন ইউনুস, আক্রমণ হাসিনা-পুত্রের
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ঢাকা: শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। সোমবার দিল্লিকে এমনই কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল বাংলাদেশ। বিচার প্রক্রিয়া শুরুর জন্যই হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে বলে জানিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। মহম্মদ ইউনুস সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করলেন  হাসিনা-পুত্র  সজীব ওয়াজেদ জয়। তত্ত্বাবধায়ক সরকারকে আক্রমণ করে তিনি বলেন,  আন্তর্জাতিক  অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-কে হাতিয়ার করে বিচারের নামে প্রহসন চালাচ্ছেন ইউনুস। রাজনৈতিক ‘উইচ হান্ট’ চলছে বলেও অভিযোগ তাঁর। সজীবের দাবি, আওয়ামি লিগের কয়েকশো নেতা-কর্মীকে বিচারবহির্ভূতভাবে  হত্যা করা হয়েছে। একের পর এক ভুয়ো খুনের মামলা দায়ের হচ্ছে। হাজার হাজার মানুষকে অবৈধভাবে গ্রেপ্তার করা হচ্ছে। প্রাণঘাতী হামলা, লুটের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারকে মানতেই চাইছে না কেউ।  হাসিনাকে ফেরত্ চাওয়ার  দাবিকে ইউনুস সরকারের  ‘মরিয়া প্রচেষ্টা’ আখ্যা দিয়ে  সজীব জানান,  ২২ ডিসেম্বর তাইজুল ইসলামকে আইসিটির  প্রধান আইনজীবী হিসেবে নিযুক্ত করে ইউনুস সরকার। অথচ তাইজুলের বিরুদ্ধেই  যুদ্ধাপরাধীদের আড়ালের অভিযোগ উঠেছিল।  হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করেছে বলে  তাইজুল  ভুয়ো তথ্য ছড়াচ্ছেন।
Advertisement
অন্যদিকে, কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানোর ঘটনা ঘিরে শোরগোল চলছে। এরইমধ্যে ফের হামলার মুখে পড়঩লেন ওই মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের হাত থেকে অভিযোগপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল। নির্যাতনের শিকার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু অভিযোগ তুলেছেন, তিনি অভিযোগপত্র নিয়ে থানায় আসার সময় সেটি ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। ফেনির জেলা আদালতের সামনে এই ঘটনা ঘটে। কানুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক আইনজীবীর সঙ্গে আলোচনা সেরে অভিযোগপত্র নিয়ে থানায় যাওয়ার জন্য আদালত ভবন থেকে বের হতেই ২০-৩০ জন তাঁদের ঘিরে ধরে। এই ঘটনাতেও জামাত-শিবিরের দিকেই আঙুল উঠেছে। কানু বলেন, ‘আমার শরীর ভালো নয়। এই বয়সে এত লাঞ্ছনা সহ্য হয় না। এমন অবস্থায় কীভাবে বিচার পাব, জানি না।’ পুলিস সূত্রে খবর, রবিবার কানুকে নিগ্রহের ঘটনায় পাঁচজনকে আটক করা হলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের হয়নি। চাপের মুখে পড়ে এই ঘটনায় জামাত দু’জনকে বহিষ্কার করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ