Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিচারাধীন বন্দিদের রোলকলের দায়িত্ব পেল সঞ্জয় রায়

বিচারাধীন বন্দিদের রোলকলের দায়িত্ব পেল সঞ্জয় রায়
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর-কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে এবার প্রেসিডেন্সি জেলের বিচারাধীন বন্দিদের রোলকলের কাজে যুক্ত করা হল। জেল সূত্রে জানা গিয়েছে, এই কাজে তাকে সহযোগিতা করছে অন্য দুই বন্দি। প্রেসিডেন্সি জেলের কর্মীদের একাংশ জানান, প্রতিদিন বন্দিদের গুনতির জন্য প্রতিটি সেলে গিয়ে সকাল ও সন্ধ্যায় দু’দফায় রোলকল করা হয়। কোনও সেলে কোনও বন্দি অনুপস্থিত থাকলে সঙ্গে সঙ্গে বিষয়টি জেল কর্তৃপক্ষের নজরে আনা হয়। সেই কারণে জেল কোড অনুসারে প্রতিটি সংশোধনাগারে রোলকলের ব্যবস্থা চালু রয়েছে। সম্প্রতি শিয়ালদহ আদালত দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়। তারপরই সঞ্জয়কে জেলের সাজাপ্রাপ্ত বন্দিদের রোলকলের কাজের দায়িত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট এক অফিসার জানান, প্রথম তিন মাস বন্দিরা রোলকলের প্রশিক্ষণ পায়। সেই সময় তারা কোনও মজুরি পাবে না। তিন মাস পর থেকে ওই বন্দিরা দৈনিক মজুরি পেয়ে থাকে। তাই সেক্ষেত্রে সাজাপ্রাপ্ত সঞ্জয়ের দৈনিক মজুরি শুরু হবে এপ্রিল মাস থেকে। এখন সে প্রশিক্ষণরত অবস্থায় আছে। চলতি সপ্তাহ থেকে সে সাজাপ্রাপ্তের পাশাপাশি বিচারাধীন বন্দিদের রোলকলের কাজেও যুক্ত হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ