নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘প্রধানমন্ত্রী ভারতীয় জনষৌধি পরিযোজনা’য় বাজার দরের চেয়ে অপেক্ষাকৃত কম দামে ওষুধ পাওয়া গেলেও দাম বেড়েছে আটটি অতি প্রয়োজনীয় ওষুধের। শুক্রবার সংসদে মেনে নিল কেন্দ্র। তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)-এর এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় রসায়ন রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, বেশ কিছু ওষুধের উপাদানের মানন্নোয়নের কথা মাথায় রেখে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি আটটি ওষুধের দাম বাড়িয়েছে। যদিও অনেক ওষুধই জনষৌধি কেন্দ্রে সস্তায় মেলে।



