নয়াদিল্লি: হাওয়া বুঝে গিয়েছেন অজিত আগরকর। তাই চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য তিনি নতুন করে আবেদন করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। ভারতীয় দলের নতুন নির্বাচক প্রধান কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিসিসিআই অবশ্য এই বিষয়ে তাড়াহুড়ো করতে চায় না। ৪ অক্টোবর মেয়াদ শেষ হবে আগরকরের। তার পরেই ঘোষণা করা হবে নতুন নির্বাচক প্রধানের নাম। সূত্রের খবর, লড়াইয়ে আছেন প্রজ্ঞান ওঝা। তিনি বর্তমান কমিটির সদস্য। পাশাপাশি পার্থিব প্যাটেলের নামও শোনা যাচ্ছে। হাইপ্রোফাইল কাউকে নির্বাচক প্রধান করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



