Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাবার বকুনি, আত্মঘাতী ছাত্রী

বাবার বকুনি, আত্মঘাতী ছাত্রী
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেয়ে পড়াশোনা করত না। বুধবার বিকেলে তাকে বকাঝকা করেছিলেন বাবা। আর তাতেই অভিমান করে ফাঁস দিয়ে আত্মঘাতী হল নবম শ্রেণির ছাত্রী সঙ্গীতা বাঙাল (১৪)। বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গরফা থানার যাদবগড়ে।
Advertisement
গরফার স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল সঙ্গীতা।  সঙ্গীতার বাবা মোটর ভেইকেলস অফিসে এজেন্ট হিসেবে কাজ করেন। প্রাথমিক তদন্তে গরফা থানার পুলিস জানতে পেরেছে, বুধবার বিকেলে অফিস থেকে বাড়ি ফিরে মেয়ে পড়াশোনা না করায় বকাঝকা করেছিলেন বাবা বিনয় বাঙাল। এরপর সকলের অলক্ষ্যে মেয়ে ঘরের দরজা বন্ধ করে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয়। রাত ন’টা নাগাদ ঘরের দরজা ভেঙে সঙ্গীতাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন বাবা। তড়িঘড়ি ওই ছাত্রীকে এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলেই পুলিস জানাচ্ছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।  মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ