Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বাবা হলেন

বাবা হলেন
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বাবা হলেন ‘ম্যান অব স্টিল’ খ্যাত তারকা হেনরি কেভিল। প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তাঁর প্রেমিকা নাটালি ভিসকুসো। যদিও এই খবর নিশ্চিত করেননি ‘সুপারম্যান’। সদ্য অস্ট্রেলিয়ায় প্রেমিকার সঙ্গে দেখা গিয়েছিল অভিনেতাকে। একটি সদ্যোজাত শিশুকে দেখা যায় তাঁদের সঙ্গে। এরপর থেকেই শুরু হয় যাবতীয় জল্পনা। গত বছর এপ্রিলে হেনরি জানিয়েছিলেন, তাঁর প্রেমিকা অন্তঃসত্ত্বা। উল্লেখ্য, ২০২১ সালে নাটালির সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন হেনরি। এবার তাঁরা কবে সন্তান জন্মের বিষয়টি প্রকাশ্যে আনবেন, তার অপেক্ষায় অনুরাগীরা।    
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ