Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চুরির বদনাম দিত বলে বউদিকে খুন করেছি, অকপট ধৃত দেওর

চুরির বদনাম দিত বলে বউদিকে খুন করেছি, অকপট ধৃত দেওর
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পুকুর থেকে মাছ চুরি হলে আমায় সন্দেহ করত। কেউ গাছের আম পেড়ে নিলেও আমার নামে গ্রামে বলে বেড়াত বউদি। সব কিছুতেই চুরির ‘দুর্নাম’ দেওয়া হতো আমাকে। সেই রাগ জমতে জমতে চরম পর্যায় পৌঁছলে গত শনিবার চপার দিয়ে গলা কেটে খুন করেছি বউদিকে। জেরায় তদন্তকারী অফিসারদের এমনটাই জানিয়েছে বউদি খুনে অভিযুক্ত দেওর বিমল মণ্ডল। এদিকে, রবিবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রসঙ্গত, শনিবার সকালে বাসন্তীর ৬ নম্বর ভরতগড় এলাকায় পারিবারিক বিবাদে নিজের বউদিকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছিল দেওরের বিরুদ্ধে। মুণ্ড হাতে নিয়ে পুলিসের কাছে যেতেই গ্রেপ্তার করা হয় তাকে।

Advertisement

বারুইপুর পুলিস জেলার এক শীর্ষকর্তা বলেন, দিনের পর দিন বিমলকে নানা রকম বদনাম দিয়ে আসছিল ওর বউদি। যার জন্য অভিযুক্তের মধ্যে একটা জেদ তৈরি হয়েছিল। শনিবার তারই বহিঃপ্রকাশ ঘটেছে। এদিন আদালতে নিয়ে যাওয়ার আগে পুলিসের গাড়িতে ওঠার সময় বিমলকে জিজ্ঞাসা করা হয়, কেন বউদিকে খুন করল সে? উত্তরে ধৃত বলে, আমায় নামে দুর্নাম রটাত, তাই খুন করেছি। শনিবার সে যেভাবে কাটা মুণ্ড হাতে নিয়ে হেঁটে পুলিসের কাছে গিয়েছিল, সেই দৃশ্য দেখে অনেক উর্দিধারীই অবাক হয়েছেন। তাঁরা এমন ঘটনা কখনও দেখেননি বলে জানিয়েছেন। ৬ নম্বর ভরতগড় অঞ্চলের বাসিন্দারা এখনও সেই হাড়হিম করা ঘটনার কথা শুনলে শিউরে উঠছেন।  ধৃত দেওর বিমল মণ্ডল। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ