Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর মহকুমা হাসপাতালে নেই অ্যান্টি র‌্যাবিস, বিক্ষোভ বিজেপির

বারুইপুর মহকুমা হাসপাতালে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন মিলছে না।

বারুইপুর মহকুমা হাসপাতালে নেই অ্যান্টি র‌্যাবিস, বিক্ষোভ বিজেপির
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর মহকুমা হাসপাতালে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন মিলছে না। প্রতিবাদে মঙ্গলবার বারুইপুর মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার যুবকর্মীরা।

Advertisement

বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর বলেন, এই  মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল বারুইপুর, জয়নগর, কুলতলি এলাকার মানুষ। কিন্তু হাসপাতালে দেড় মাস ধরে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন মিলছে না। এছাড়াও হাসপাতালে ট্রলি, স্ট্রেচার ভাঙা অবস্থায় পড়ে আছে। আইসিইউতে মাত্র পাঁচটি বেড বরাদ্দ। মানুষ পরিষেবা পাচ্ছে না। এদিন বিক্ষোভের পরে সুপারের কাছে ডেপুটেশন দেয় বিজেপির প্রতিনিধি দল।  এই প্রসঙ্গেই হাসপাতালের সুপার ডাঃ ধীরাজ রায় বলেন, অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন মাত্র পাঁচদিন হাসপাতালে নেই। এই ব্যাপারে আমরা জেলা স্বাস্থ্যদপ্তরে জানিয়েছি। এক সপ্তাহের মধ্যেই তা পাওয়া যাবে। এছাড়া অন্য পরিষেবা ঠিকই আছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ