• গত বছর বড়দিনের বড় ছবি ছিল ‘খাদান’। ক্রিসমাসের আগেই মুক্তি পেয়েছিল দেব অভিনীত বিগ বাজেটের সেই ছবি। তার বক্স অফিস কালেকশনও ঈর্ষণীয়। লক্ষ্মীলাভের নিরিখে সুপার ডুপার হিটের তকমা ছিনিয়ে নিয়েছিল ‘খাদান’। দেবের সঙ্গে অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিস্ত। এই ছবির সৌজন্যেই অনেকদিন পর ফের একসঙ্গে দেখা গিয়েছিল বরখা এবং দেবকে। ‘দুই পৃথিবী’র পর ফের তাঁদের একসঙ্গে দেখেছিলেন দর্শক। ফের কবে একসঙ্গে কাজ করবেন? সদ্য একটি অনুষ্ঠানে এই প্রশ্নের জবাবে বরখা বলেন, ‘আমি তো ‘খাদান টু’-এর জন্য অপেক্ষা করছি। আমি দেবকে বলব যত তাড়াতাড়ি সম্ভব ‘খাদান টু’ শুরু করুক। একটা ছবির এত সাফল্য সত্যিই অভাবনীয়। দেবের সঙ্গে আবার কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’



