Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পিছিয়ে পড়েও লা লিগায় দুরন্ত জয় বার্সেলোনার

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া। সেখান থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে দু’মিনিটের ব্যবধানে সমতা ফেরানো। তারপর সংযোজিত সময়ে আত্মঘাতী গোলে লা লিগায় রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল বার্সেলোনা।

পিছিয়ে পড়েও লা লিগায় দুরন্ত জয় বার্সেলোনার
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লেভান্তে- ২                  :             বার্সেলোনা- ৩

Advertisement

মাদ্রিদ: প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া। সেখান থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে দু’মিনিটের ব্যবধানে সমতা ফেরানো। তারপর সংযোজিত সময়ে আত্মঘাতী গোলে লা লিগায় রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল বার্সেলোনা। শনিবার অ্যাওয়ে ম্যাচে লেভান্তেকে ৩-২ গোলে হারাল হান্স ফ্লিকের ছেলেরা। তবে দল জিতলেও, মরশুমের গোড়ায় রক্ষণের পারফরম্যান্স বেশ চিন্তায় রাখবে বার্সা কোচকে। ম্যাচে কাতালন ক্লাবটির হয়ে জাল কাঁপান যথাক্রমে পেড্রি ও ফেরান তোরেস। অপর গোলটি উনাই এলগেজাবালের আত্মঘাতী। লেভান্তের দুই গোলদাতা ইভান রোমেরো ও হোসে লুইস মোরালেস। এই জয়ের সুবাদে দু’ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। আগামী রবিবার লিগের পরবর্তী ম্যাচে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবেন লামিনে ইয়ামালরা।
লা লিগায় এর আগে অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে পড়েও মাত্র একবারই জিতে মাঠ ছেড়েছিল বার্সেলোনা। ১৯৬২ সালের সেই কামব্যাক ম্যাচে রিয়াল বেতিসকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। দীর্ঘ ছ’দশক পর সেই নজিরকে স্পর্শ করল ফ্লিক-ব্রিগেড। তবে এদিন একটা সময় মনে হয়েছিল, মরশুমের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট খোয়াতে চলেছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে দুরন্ত ফাইট-ব্যাকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ১৫ মিনিটে লেভান্তেকে এগিয়ে দেন ইভান রোমেরো। এরপর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মোরালেস। বিরতির পর দু’মিনিটের ব্যবধানে জাল কাঁপিয়ে বার্সাকে লড়াইয়ে ফেরান পেড্রি ও ফেরান তোরেস। আর সংযোজিত সময়ে ইয়ামালের সেন্টার বিপন্মুক্ত করতে গিয়ে জালে বল জড়ান লেভান্তের এলগেজাবাল।

Advertisement
সম্পর্কিত সংবাদ